সিলেট বন্ধুসভার মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার
কাজের চাপ, একাডেমিক টেনশন ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মানুষের মনে প্রতিনিয়ত মানসিক চাপ বা স্ট্রেস তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে আমরা ভার্চ্যুয়ালি একে অপরের সঙ্গে যুক্ত থাকলেও বাস্তব জীবনে অনেকেই একা হয়ে পড়ছি। এই একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়। শারীরিক অসুস্থতার মতো মানসিক অসুস্থতাও স্বাভাবিক।
কিন্তু অধিকাংশ মানুষই উদ্বেগ, বিষণ্নতা বা ডিপ্রেশনের মতো মানসিক সমস্যাগুলোকে ঠিকমতো গুরুত্ব দিতে চান না বা এটিকে দুর্বলতা মনে করেন। আবার অনেকে সমাজের ভয়ে বা লজ্জায় সময়মতো বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের পরামর্শ নেন না।মানসিক সুস্থতায় এসব মানুষের প্রয়োজন এমন একটি পরিবেশ, যেখানে তাঁরা নির্ভয়ে প্রশ্ন করতে পারবেন, নিজের কথা বলতে পারবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।
বিষয়টি বিবেচনা করে বন্ধুদের জন্য বিশেষ সেমিনার আয়োজন করেছে সিলেট বন্ধুসভা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।