প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে ভারতের নির্বাচন কমিশন সাফাই দিলেও বিরোধীরা খড়্গহস্ত। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর চড়িয়ে বিরোধী নেতাদের কেউ কেউ তাঁর পদত্যাগ দাবি করেছেন।
কেউ বলেছেন তাঁকে গ্রেপ্তার করা হোক।পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন বাতিল ঘোষণা করে পুরোনো ভোটার তালিকা অনুযায়ী নতুন করে ভোট গ্রহণ হোক।সব মিলিয়ে নির্বাচন কমিশন সার্বিক বিরোধিতার মুখে দাঁড়িয়ে। এভাবে কমিশন আগে কখনো বেআবরু হয়নি।বুধবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে পুরো দেশ নড়ে যায়।
ওই প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।