advertisement
advertisement

মানিকগঞ্জে মাংস বিক্রির জন্য ১৩ ঘোড়া জবাই, নয়জনের কারাদণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
মানিকগঞ্জে মাংস বিক্রির জন্য ১৩ ঘোড়া জবাই, নয়জনের কারাদণ্ড

কারাগার

advertisement

মানিকগঞ্জ সদর উপজেলায় একটি কারখানার পরিত্যক্ত গুদামে ১৩টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে ৯ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে একজনকে এক বছর এবং অপর আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন এই সাজা দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার মিজানুর রহমান, গাজীপুর সদরের রুবেল হোসেন ও ইব্রাহিম খলিল, জামালপুরের সোহেল রানা, ঢাকার বাড্ডা এলাকার ইমন হাসান, তুহিন হোসেন ও মাসুদ রানা, টাঙ্গাইলের ধনবাড়ীর হুমায়ুন কবির এবং ঢাকার বড় বেরাত এলাকার মারুফ হোসেন।

তাঁদের মধ্যে মিজানুরকে এক বছর এবং অপর আটজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।রিক্তা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মানিকগঞ্জ সদরজবাই করা এসব ঘোড়ার মাংসকে গরু ও মহিষের মাংস হিসেবে ঢাকার বিভিন্ন খাবার হোটেলে সরবরাহের কথা ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর