advertisement
advertisement

কাউকে ভয় পেতে আসিনি—আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
কাউকে ভয় পেতে আসিনি—আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা

ইংল্যান্ড থেকে ইন্দোনেশিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী

advertisement

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সোমবার সেখানে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। তাঁর এই অন্তর্ভুক্তি দলের আবহে নিয়ে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য আর আত্মবিশ্বাস। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংবাদমাধ্যমে হামজা চৌধুরীর একটি ভিডিও বার্তা পাঠিয়েছে।

সেখানে টুর্নামেন্ট নিয়ে নিজের রোমাঞ্চ, স্বাগতিক ইন্দোনেশিয়া দল এবং তাদের ২৩ বছর বয়সী সেন্টারব্যাক ব্রিটিশ-ইন্দোনেশিয়ান এলকান ব্যাগটকে নিয়েও কথা বলেছেন তিনি।বাংলাদেশ দলের হয়ে মাঠে নামার আগে হামজা চৌধুরী বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত এবং এই টুর্নামেন্টে এসে সম্মানিত বোধ করছি। আমাদের জন্য এটি স্পষ্টতই একটি বড় সুযোগ, কারণ আমরা আমাদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি।

আমাদের লক্ষ্য যতটা সম্ভব বেশি পয়েন্ট তুলে নেওয়া।’টুর্নামেন্টে বাংলাদেশ মাথা উঁচু করে খেলতে চায় জানিয়ে হামজার সংযোজন, ‘আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি, আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর