advertisement
advertisement

বাংলায় প্রথম কোরআন শরিফ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
বাংলায় প্রথম কোরআন শরিফ

প্রথম আলোর ছাপা সংস্করণে আখতার হুসেনের লেখা নিবন্ধটি প্রকাশ হয় ২০১২সালে

advertisement

দেশের শিশুসাহিত্যের অন্যতম পুরোধা ছড়াকার আখতার হুসেন আজ বৃহস্পতিবার অনন্তকালের পথে পাড়ি জমিয়েছেন। ‘বাংলায় প্রথম কোরআন শরিফ’ শিরোনামে তাঁর লেখা নিবন্ধ ২০১২ সালের ১৬ মার্চ প্রথম আলোর ছাপা সংস্করণে প্রকাশিত হয়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখাটি প্রথম আলোর অনলাইনের পাঠকদের জন্য প্রকাশ করা হলো।বিশ্বের মুসলমান সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ-এর বাংলায় প্রথম অনুবাদের সোয়া শ বছর পেরিয়ে গেছে আজ থেকে এক বছর আগে।

একেবারে নীরবে। কাউকে কিছু জানান না দিয়ে।অথচ গিরিশচন্দ্র সেন (১৮৩৫-১৯১০) ছয় বছর দীর্ঘ (১৮৮১-১৮৮৬) কঠোর ও একাগ্র শ্রমে যখন কোরআন শরিফ -এর অনুবাদের কাজ শেষ করেছিলেন, তখন সেটা গোটা বাংলা ভাষাভাষী সমাজে একটা চাঞ্চল্য সৃষ্টিকারী ঘটনা হয়ে উঠেছিল। ঐতিহাসিক ঘটনা তো বটেই। কোরআন শরিফ -এর সঠিক অনুবাদ সেই প্রথম।

অমন পরিশ্রমসাধ্য কাজের দৃষ্টান্ত সত্যিই এক বিরল ঘটনা।অবশ্য মাওলানা মহিউদ্দিন খান নামের একজন বিশিষ্ট আলেম পবিত্র কোরআন শরিফ -এর প্রথম বাংলা অনুবাদ করেছিলেন বলে যে দাবি করা হয়, তার অনুকূলে তেমন জোরালো কোনো সমর্থন বা তথ্য পাওয়া যায় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর