advertisement
advertisement

আইফোনে নিজেদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করছে অ্যাপল, বিরক্ত ব্যবহারকারীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
আইফোনে নিজেদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করছে অ্যাপল, বিরক্ত ব্যবহারকারীরা

আইফোনে নিজেদের বিভিন্ন পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রদর্শন করছে অ্যাপল

advertisement

আইফোনের সেটিংস অ্যাপেই নিজেদের বিভিন্ন পণ্য ও সেবার প্রচারণামূলক বিজ্ঞাপন প্রদর্শন করছে অ্যাপল। আইক্লাউড প্লাসের অতিরিক্ত স্টোরেজ কেনা, অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভির বিনা মূল্যের ট্রায়াল এবং অ্যাপলকেয়ার প্লাসের বর্ধিত বিক্রয়োত্তর সেবা নেওয়ার জন্য ব্যবহারকারীদের উৎসাহিত করা হচ্ছে এসব বিজ্ঞাপনে। ব্যবহারকারীদের অভিযোগ, বিজ্ঞাপনগুলো সরিয়ে ফেলার সুযোগও সব সময় থাকে না।

কোনো কোনো ক্ষেত্রে অফারটির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।আইফোন ব্যবহারকারীদের অভিযোগ, কিছু বিজ্ঞাপনে ‘ডিসমিস’ বা বন্ধ করার অপশন থাকলেও সেটি কাজ করে না। ফলে অ্যাপলের প্রচারণামূলক বার্তা বারবার দেখতে হয়। একজন ব্যবহারকারী অ্যাপলের এই প্রচারণার সঙ্গে মাইক্রোসফটের স্টার্ট মেনুতে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্তের তুলনা করেছেন।

আরেকজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘অ্যাপল এসব বন্ধ করলেই ভালো হয়।’ রেডিটেও একই ধরনের অসন্তোষের কথা জানিয়েছেন অনেকে।নতুন আইফোন কেনার পর নির্মাতা প্রতিষ্ঠানের অতিরিক্ত সেবা নেওয়ার জন্য বারবার প্রস্তাব পাওয়াকে কেউ কেউ অপ্রয়োজনীয় প্রচারণা হিসেবেও দেখছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর