সিনেমার দৃশ্যে রেখা ও বিশ্বজিৎ। আইএমডিবি
১৯৬৯ সাল। তখনো বলিউডে নিজের জায়গা তৈরি করে উঠতে পারেননি রেখা। বয়সেও ছিলেন কিশোরী। সেই সময় অভিনেতা বিশ্বজিতের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি ‘দো শিকারি’ ছবিতে। ছবিটির শুটিংয়ের সময় একটি চুম্বনের দৃশ্য ঘিরে ঘটে যাওয়া ঘটনা পরে দীর্ঘদিন ধরে আলোচনায় থেকেছে। অভিযোগ, রেখার সম্মতি না নিয়েই ক্যামেরার সামনে তাঁকে চুম্বন করেছিলেন বিশ্বজিৎ। ঘটনাটিতে নাকি ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন অভিনেত্রী।
এত বছর পর সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বিশ্বজিৎ। তবে ১৯৬৯ সালের সেই ঘটনার সময় তিনি রেখার সম্মতি নিয়েছিলেন কি না, সাম্প্রতিক সাক্ষাৎকারে সরাসরি সেই প্রশ্নের উত্তর দেননি। বরং তাঁর বক্তব্য, এখনকার সময়ে পর্দায় চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যকে আর তেমন বড় বিষয় হিসেবে দেখা হয় না।ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বজিৎকে রেখার সঙ্গে চুম্বনের পুরোনো ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হয়।
উত্তরে অভিনেতা বলেন, বর্তমান সময়ে ওই বিতর্কের আর কোনো গুরুত্ব নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।