advertisement
advertisement

‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ বিরোধী দলের রাজনীতির হাতিয়ার: এমরান সালেহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ বিরোধী দলের রাজনীতির হাতিয়ার: এমরান সালেহ

উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দ এমরান সালেহ। ময়মনসিংহের ধোবাউড়া বাজারে, ২২ সেপ্টেম্বর

advertisement

‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ বিরোধী দলের রাজনীতির হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি অভিযোগ করেন, জামায়াত-এনসিপি জোটের নেতারা সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইন-অফলাইনে গুজব ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া বাজারে উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ এ কথা বলেন। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল হয়।রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানো নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্যের প্রসঙ্গে এমরান সালেহ বলেন, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি।

কাল্পনিক সিদ্ধান্তের বিরুদ্ধে আগাম আন্দোলনের ঘোষণা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর