advertisement
advertisement

ধলাই নদে কমেছে পানি, জেগেছে চর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
ধলাই নদে কমেছে পানি, জেগেছে চর

বর্ষা শেষে ধলাই নদে কমেছে পানি।

advertisement

সিলেটের সীমান্তবর্তী ধলাই নদ। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা এই নদ কোম্পানীগঞ্জ ও ভোলাগঞ্জ হয়ে প্রবাহিত হয়েছে। নদের উৎসমুখের এলাকা ভোলাগঞ্জ সাদাপাথর নামে পরিচিত। বর্ষা শেষে ধলাই নদে এখন কমছে পানি। নদীর বিভিন্ন অংশে জেগে উঠেছে চর। কোথাও নদ থেকে বালু ও নুড়ি পাথর সংগ্রহ করছেন কেউ কেউ, কোথাও চলছে মাছ ধরা। আবার নদীর কোনো কোনো অংশে দেখা দিয়েছে ভাঙন। বর্ষা শেষে পানি কমে যাওয়ায় ধলাই নদে এভাবেই বদলে গেছে চেনা দৃশ্য।

ছবিগুলো ভোলাগঞ্জ ধলাই সেতু এলাকা থেকে তোলা।বর্ষা শেষে ধলাই নদে কমেছে পানি।নদীর বুকে জেগে উঠেছে চর।মাছ ধরতে এসেছে দুই শিশু। পাহাড়ের কোলে ভিন্ন ভিন্ন রূপে দেখা দেয় ধলাই নদ।জাল পেতে ধলাই নদে মাছ ধরছেন এক ব্যক্তি।অলস পড়ে আছে শ্রমিকরে বারকি নৌকা।আরেক অংশে জেগে উঠেছে বিশাল চর। বালু ও নুড়ি পাথর সংগ্রহ করছেন কেউ কেউ।নদের পাড়ের কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন।চারদিকে পানি। মাঝখানে ভেসে ওঠা চরে বসে মাছ ধরছেন একজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর