নাইজেরিয়ার গামবারুতে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত মধ্য আফ্রিকার দেশ চাদের এক সেনাসদস্য। ২৬ ফেব্রুয়ারি ২০১৫
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, সশস্ত্র গোষ্ঠীগুলো বোমা তৈরি, হামলার পরিকল্পনা ও যুদ্ধকৌশল নির্ধারণসহ নানা কাজে এআই ব্যবহার করছে। বোকো হারামের সাবেক ২৭ সদস্যের সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। এতে শুধু ২০২৩ ও ২০২৪ সালে এআই ব্যবহারের তথ্য উঠে এসেছে।
গোষ্ঠীগুলো এখনকার আরও উন্নত এআই মডেল ব্যবহার করতে পারলে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নাইজেরিয়াভিত্তিক সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের যোদ্ধারা আরও শক্তিশালী বোমা তৈরি, হামলার পরিকল্পনা এবং যুদ্ধের সময় বিভিন্ন সমস্যা সমাধানে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) চ্যাটবট ব্যবহার করছেন।
গবেষকেরা বোকো হারামের দুটি উপদলের সাবেক ২৭ সদস্যের সঙ্গে কথা বলেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।