advertisement
advertisement

২০২৮ সালের মধ্যে সব ক্ষেত্রে এআই মানুষকে ছাড়িয়ে যাবে: ইলন মাস্ক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
২০২৮ সালের মধ্যে সব ক্ষেত্রে এআই মানুষকে ছাড়িয়ে যাবে: ইলন মাস্ক

ইলন মাস্ক

advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী বছরের শেষ নাগাদ, না হলে সর্বোচ্চ ২০২৮ সালের মধ্যে সব ক্ষেত্রে মানুষকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। এআই গবেষক ফ্রাঁসোয়া শোলের একটি পুরোনো পূর্বাভাসের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই মন্তব্য করেন ইলন মাস্ক।২০২১ সালে শোলে এক্সে ভবিষ্যতে এআই ও কম্পিউটার প্রযুক্তির প্রভাব নিয়ে একটি পোস্ট করেছিলেন।

সেখানে তিনি লিখেছিলেন, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এমনকি প্রত্নতত্ত্বের মতো বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখাই কম্পিউটারবিজ্ঞানের একটি শাখার মতো হয়ে উঠবে। তাঁর মতে, ২০০০ সালে কেউ যদি বলতেন, ‘বেশির ভাগ প্রতিষ্ঠানই একসময় প্রযুক্তিপ্রতিষ্ঠান হয়ে যাবে’, তাহলে অনেকেই হয়তো তা নিয়ে হাসাহাসি করতেন।

কিন্তু দুই দশক পর দেখা গেছে, ওয়ালমার্ট ও ফেডেক্সের মতো প্রতিষ্ঠানও শুধু পণ্য, গুদাম ও পরিবহনের ওপর নির্ভর করছে না, তাদের কার্যক্রম পরিচালনায় সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর