বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন, ঢাকা। ২৫ সেপ্টেম্বর
বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচি পালনের অধিকার আছে, তবে কর্মসূচির নামে সহিংসতা, অগ্নিসংযোগ ও সরকারি সম্পদ ধ্বংসের কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সম্প্রতি ঢাকায় বাস, ট্রেনে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ডের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, এসবের মধ্য দিয়ে মূলত পরাজিত শক্তিকেই উৎসাহিত করা হচ্ছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মিছিলের’ আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।বিরোধী দলগুলোর সাম্প্রতিক তৎপরতার সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা লংমার্চ করছেন, বিক্ষোভ সভা করছেন, মঞ্চে উঠে হুংকার দিচ্ছেন—কাউকে কুকুরের মতো মারবেন বলছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।