advertisement
advertisement

অবিবাহিত নারী বিদেশে গেলে পুলিশের কী সমস্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
অবিবাহিত নারী বিদেশে গেলে পুলিশের কী সমস্যা

প্রতীকী ছবি

advertisement

প্রাপ্তবয়স্ক তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। তাদের সেই কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে মঙ্গলবার রুল দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই রুলের কারণেই ঘটনাটি আমাদের নজরে এসেছে।

কিন্তু এ ঘটনা শুধু তিনজন নারীর বিদেশযাত্রায় বাধা পাওয়ার কাহিনি নয়; এটি রাষ্ট্রের চোখে একজন প্রাপ্তবয়স্ক নারী আসলে কতটা স্বাধীন নাগরিক, সেই অস্বস্তিকর প্রশ্নও সামনে নিয়ে এসেছে।প্রাপ্তবয়স্ক ওই তিন নারী একসঙ্গে নেপাল যেতে চেয়েছিলেন। তাঁদের বৈধ পাসপোর্ট, ভিসা বা প্রবেশের অনুমতি, বিমানের টিকিট ও হোটেল বুকিং ছিল। তাঁদের বিরুদ্ধে আদালতের কোনো নিষেধাজ্ঞাও ছিল না।

তা সত্ত্বেও ইমিগ্রেশন কর্মকর্তারা জানতে চান, তাঁদের পরিবার এই ভ্রমণের কথা জানে কি না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর