অধ্যাপক জিনাত হুদা
জুলাই গণ–অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।তবে অধ্যাপক জিনাত হুদা দাবি করেন, বিষয়টি পরিকল্পিত, আগে থেকেই নির্ধারিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রথম আলোকে বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।সাময়িক বহিষ্কারের বিষয়ে অধ্যাপক জিনাত হুদা প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা একটি অভিযোগও তারা প্রমাণ করতে পারেনি। মোট ছয়টি অভিযোগ ছিল, কিন্তু ছয়টি অভিযোগই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। শিক্ষক সমিতির নিয়ন্ত্রণ নেওয়া এবং আমাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়াই এর মূল উদ্দেশ্য ছিল।
আমাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়ে এখন তারা অমেধাবীদের সুযোগ করে দিতে চাচ্ছে।’অধ্যাপক জিনাত হুদাকে গ্রেপ্তার করার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলেরগত বছরের মার্চে জিনাত হুদার বিচারের দাবি জানিয়ে বিশ্...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।