advertisement
advertisement

সিটির ১০০ টাকা স্পনসর আয়ের সাড়ে ৮৭ টাকাই ছিল ভুয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
সিটির ১০০ টাকা স্পনসর আয়ের সাড়ে ৮৭ টাকাই ছিল ভুয়া

ম্যানচেস্টার সিটি এখন বেকায়দায়

advertisement

ম্যানচেস্টার সিটি সাড়ে আট বছরে স্পনসরশিপের নামে যে বিপুল পরিমাণ আয় খাতায় দেখিয়েছিল, তার বড় অংশই ছিল ভুয়া ও সাজানো। প্রকৃত স্পনসরদের কাছ থেকে ক্লাবটির পকেটে ঢুকেছিল মাত্র ১২ কোটি পাউন্ডের মতো, অথচ তারা কাগজপত্রে আয় দেখায় প্রায় ৯৫ কোটি পাউন্ড।

অর্থাৎ আয়ের প্রতি ১০০ টাকার সাড়ে ৮৭ টাকাই আসল স্পনসরদের কাছ থেকে আসেনি; ভুয়া চুক্তির আড়ালে সেই টাকা সরাসরি ঢেলেছেন ক্লাবটির মালিকেরা।প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়ম তদন্তে গঠিত স্বাধীন কমিশনের অনুসন্ধানী প্রতিবেদন ও নথিপত্র বিশ্লেষণ করে এই জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০০৯ থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত ইংলিশ ক্লাবটি ৯৪৯.৯৪ মিলিয়ন পাউন্ড স্পনসরশিপ আয়ের তথ্য দেখিয়েছে নথিপত্রে।

কিন্তু কমিশনের খতিয়ে দেখা হিসাব অনুযায়ী, সত্যিকারের স্পনসরদের অবদান ছিল মাত্র ১১৯.২৫ মিলিয়ন পাউন্ড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর