রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাথি ছিলেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। নৈতিক পদস্খলন, নারীদের সঙ্গে অবাধ বিচরণ, অর্থের বিনিময়ে পদবাণিজ্য, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, অবৈধ অর্থনৈতিক লেনদেনসহ বিভিন্ন অভিযোগে ২০২৫ সালের সেপ্টেম্বরে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তিনটি সাংগঠনিক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
চিঠিগুলো শিবিরের অফিশিয়াল প্যাডে না থাকলেও শিবিরের বর্তমান দায়িত্বশীল একাধিক নেতা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।এর মধ্যে দুটি চিঠিতে অভিযোগের উল্লেখ করে তাঁর সাথি পদ প্রথমে মুলতবি এবং পরে বাতিলের কথা বলা হয়েছে।
এ ছাড়া আরেকটি চিঠিতে শিবিরের জনশক্তিকে তাঁর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখা এবং অনাকাঙ্ক্ষিত সাক্ষাতের সময় সালাম বিনিময় না করতে বলা হয়েছে।চিঠির বিষয়টি জানাজানি হওয়ার পর রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে যুক্তি খণ্ডন করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।