মৃত্যুদণ্ড
রাজধানীর হাজারীবাগ এলাকায় আসাদুল ইসলাম নামে পিকআপ গাড়ির চালককে হত্যার ঘটনায় করা মামলায় আসামি রাজু হাওলাদারকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে অনিক হাসান ওরফে শান্ত, সজল মিয়া ও কাউছারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নীপুর আদালত বুধবার এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি রাজুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার সাফি নেওয়াজ নাসির এ তথ্য নিশ্চিত করেছেন।এদিন রায় ঘোষণার সময় রাজু হাওলাদারকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।
অপর তিন আসামি পলাতক।মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৩ জুন রাত সাড়ে ৯টার গাড়ি চালানো শেষ করে হাজারীবাগ থানার ঢাকা ট্যানারি মোড়ে গাড়ি পার্কিং করে বাসায় ফিরছিলেন আসাদুল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।