ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের সন্নিকটে, ১২০ ফুট বছিলা-মোহাম্মদপুর হাইওয়ে-সংলগ্ন এলাকায় মধু সিটির আবাসন প্রকল্পটির অবস্থান
নিরাপদ ও মানসম্মত বাসস্থান মানুষের অন্যতম মৌলিক চাহিদা। তবে জমি ক্রয়, মালিকানা যাচাই, রেজিস্ট্রেশন এবং আবাসন প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নানা সংশয়ের কারণে স্বপ্নের ঠিকানা খুঁজে পাওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে পরিকল্পিত আবাসন, উন্নত গ্রাহকসেবা এবং সুনির্দিষ্ট জমি হস্তান্তর প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে আবাসন প্রতিষ্ঠান ‘মধু সিটি’।ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের সন্নিকটে, ১২০ ফুট বছিলা-মোহাম্মদপুর হাইওয়ে-সংলগ্ন এলাকায় মধু সিটির আবাসন প্রকল্পটির অবস্থান; যা আধুনিক নগরজীবনের বিভিন্ন সুযোগ-সুবিধা ও পরিকল্পিত আবাসনের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে।জমি হস্তান্তরে স্বচ্ছতা ও গ্রাহকসেবায় গুরুত্বজমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, গ্রাহক সন্তুষ্টি এবং যথাযথ কাগজপত্র সম্পন্ন করাকে বিশেষ গুরুত্ব দেয় মধু সিটি।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মূল্য পরিশোধের পর সাফ কবলা দলিল সম্পাদন, রেজিস্ট্রেশন, মিউটেশন এবং প্লট হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে।প্রতিষ্ঠানটির লক্ষ্য গ্রাহকদের জমি কেনার অভিজ্ঞতাকে আরও সহজ, স্বচ্ছ ও সুশৃঙ্খল করা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।