advertisement
advertisement

নানার ঠোঁটে ফিলার নিয়ে বিতর্কের ঝড়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
নানার ঠোঁটে ফিলার নিয়ে বিতর্কের ঝড়

‘দ্য স্ক্যান্ডাল’–এ নানা

advertisement

নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘দ্য স্ক্যান্ডাল’–এ অভিনেত্রী নানার ঠোঁটে ফিলার নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। সিরিজে তাঁর ঠোঁটের গড়ন দেখে দর্শকদের কেউ কেউ ধারণা করছেন, তিনি ফিলার ব্যবহার করেছেন।তাঁদের মতে, ঐতিহাসিক পটভূমির সিরিজে এমন চেহারা চরিত্রটির সঙ্গে মানানসই হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।প্রথমবার যৌন দৃশ্য, অনেক ভেবেই রাজি হন এই তারকাবিতর্কের মধ্যে মুখ খুলেছেন নানা।

নিজের চেহারা নিয়ে নেওয়া সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। গত মঙ্গলবার ভক্তদের সঙ্গে যোগাযোগের প্ল্যাটফর্ম বাবলে নানা লেখেন, ‘আমার ঠোঁট যদি দর্শকদের অস্বস্তিতে ফেলে থাকে, তাহলে সেটা আমারই ভুল। অভিনেতা হিসেবে এটি আমার ব্যক্তিগত একটি সিদ্ধান্ত ছিল। কিন্তু মনে হচ্ছে, সিদ্ধান্তটি আমার জন্য সঠিক ছিল না।’নানা লেখেন, ‘যাঁরা আমাকে ভালোবাসেন, সেই ভক্তরা আমার বিরুদ্ধে এত কঠিন সমালোচনা দেখে নিশ্চয়ই কষ্ট পেয়েছেন।

এ জন্য আমি আরও বেশি দুঃখিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর