advertisement
advertisement

১৪ বছরের পথচলা: একটি রিসোর্ট থেকে ‘ছুটি’র নতুন দিগন্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
১৪ বছরের পথচলা: একটি রিসোর্ট থেকে ‘ছুটি’র নতুন দিগন্ত

১৪ বছরের এই পথচলায় ছুটির সঙ্গে যুক্ত হয়েছে মানুষের বারবার ফিরে আসার গল্পও। এখন পর্যন্ত প্রায় ২৩ লাখ মানুষ প্রতিষ্ঠানটির বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করেছে

advertisement

১৪ বছরের এই পথচলায় ছুটির সঙ্গে যুক্ত হয়েছে মানুষের বারবার ফিরে আসার গল্পও। এখন পর্যন্ত প্রায় ২৩ লাখ মানুষ প্রতিষ্ঠানটির বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করেছেভ্রমণ মানুষের জীবনে শুধু আনন্দের উপলক্ষ নয়, অনেক সময় এটি হয়ে ওঠে পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর এক সুন্দর সুযোগ। সেই ভাবনা থেকেই ২০১২ সালে যাত্রা শুরু করেছিল ‘ছুটি’। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১৪ বছর।

একটি রিসোর্ট দিয়ে শুরু হওয়া সেই পথচলায় এখন যুক্ত হয়েছে একাধিক পর্যটন গন্তব্য। যেখানে রয়েছে অতিথিদের ভ্রমণের চমৎকার অভিজ্ঞতা এবং পাশাপাশি তৈরি হয়েছে প্রায় ৬০০ মানুষের কর্মসংস্থান।বর্তমানে ছুটি গ্রুপের অধীনে চালু রয়েছে ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি রিসোর্ট পুবাইল এবং মৌলভীবাজারের ছুটি ফরেস্ট ঈগল রিসোর্ট।

ঢাকার কাছাকাছি সবুজ পরিবেশে অবকাশযাপনের সুযোগ তৈরি করার পাশাপাশি প্রতিটি রিসোর্টে পরিবার, বন্ধু ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য রয়েছে ভিন্ন ধরনের আয়োজন।১৪ বছরের এই পথচলায় ছুটির সঙ্গে যুক্ত হয়েছে মানুষের বারবার ফিরে আসার গল্পও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর