advertisement
advertisement

অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তাঁরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৫:০১ পূর্বাহ্ণ
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তাঁরা

প্রতিবাদ জানাতে হাফপ্যান্ট পরে মেট্রোরেল স্টেশনে এসেছেন তিন তরুণ। আজ বৃহস্পতিবার সকালে ফার্মগেট মেট্রোরেল স্টেশনে

advertisement

হাফপ্যান্টকে ‘অশালীন’ বলে একজন অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে পুলিশের হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়ে প্রতিবাদ জানিয়েছেন কয়েকজন তরুণ।আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঢাকার ফার্মগেট মেট্রোরেল স্টেশনে হাফপ্যান্ট পরে প্রতিবাদ জানান পাঁচজন তরুণ।

এই স্টেশনেই গত ২৭ সেপ্টেম্বর সকালে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় সাজ্জাদ হোসেন নামের এক অ্যাথলেট প্রশিক্ষক পুলিশের হেনস্তার মুখে পড়েন।সাজ্জাদ হোসেনকে হেনস্তার প্রতিবাদে আজ সকালে (ভোর পাঁচটা থেকে সকাল আটটা) ফার্মগেট মেট্রো স্টেশনে ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে!’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরার কারণে কাউকে হয়রানি করা বা গণপরিবহন ব্যবহারে বাধা দেওয়া উচিত নয় বলে যাঁরা মনে করেন, তাঁদের এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর