advertisement
advertisement

২ ওভারে ৪১ রান দিলেন মোস্তাফিজ, পাকিস্তানের কাছে বাংলাদেশ হারল ৬ উইকেটে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ণ
২ ওভারে ৪১ রান দিলেন মোস্তাফিজ, পাকিস্তানের কাছে বাংলাদেশ হারল ৬ উইকেটে

মোস্তাফিজুর রহমান

advertisement

দশম ওভারে মোস্তাফিজুর রহমান যখন বোলিংয়ে আসেন পাকিস্তানের রান তখন ৯ ওভারে ৪ উইকেটে ৭৬। জিততে শেষ ৪ ওভারে দরকার ৩৬ রান। মানে ম্যাচে তখনো ভালোমতোই ছিল বাংলাদেশ। তবে মোস্তাফিজের সেই ওভার থেকে পাকিস্তান তোলে ২৩ রান। সমীকরণ নেমে আছে ১৮ বলে ১৩ রানে। ম্যাচের আর কী বাকি থাকে! শেষ পর্যন্ত এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তান বাংলাদেশকে হারিয়েছে ৬ উইকেটে। তাতে সোনার পদকের লড়াই থেকে ছিটকে গেছে লিটন দাসের দল।

পাকিস্তানকে বাংলাদেশকে খুব কম রানের লক্ষ্য দিয়েছে তা নয়। ১৩ ওভারে এমন অসমান উইকেটে ১১২ রানের লক্ষ্য বোলারদের লড়াইয়ের জন্য যথেষ্টই ছিল। তবে মোস্তাফিজের বোলিংই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। বাঁহাতি এই পেসার ২ ওভারে রান দিয়েছেন ৪১, সে কারণেই পাকিস্তানকে রানরেটের চাপে পড়তে হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর