advertisement
advertisement

৮৭ টাকায় আনা মাল্টা বাজারে কেন ৫২০ টাকা কেজি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৪:২৩ পূর্বাহ্ণ
৮৭ টাকায় আনা মাল্টা বাজারে কেন ৫২০ টাকা কেজি

খুচরা দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে মাল্টা স্টেশন সড়ক এলাকায়। গতকাল বিকেলে

advertisement

বাজারে এখন যেসব হলুদ মাল্টা পাওয়া যাচ্ছে, সেগুলোর বড় অংশ আসছে দক্ষিণ আফ্রিকা ও মিসর থেকে। দেশ দুটি থেকে প্রতি কেজি মাল্টা সর্বোচ্চ ৭০ সেন্টের কাছাকাছি দরে আমদানি হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা। কিন্তু সেই মাল্টা এখন চট্টগ্রামের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫২০ টাকা কেজি। অর্থাৎ যে ফলের আমদানি মূল্য ৮৭ টাকা, ভোক্তার হাতে পৌঁছাতে তার দাম বেড়েছে পাঁচ গুণের বেশি।

কোথায় কত টাকা যোগ হচ্ছে, তা জানতে আমদানি থেকে খুচরা বাজার পর্যন্ত বিভিন্ন পর্যায়ের তথ্য বিশ্লেষণ করেছে প্রথম আলো। তাতে দেখা যায়, মূল্যবৃদ্ধির বড় একটি অংশ তৈরি হচ্ছে আমদানি পর্যায়েই। কারণ, মাল্টার ওপর মোট শুল্ক-কর ১২১ দশমিক ৭৮ শতাংশ। এরপর আছে পরিবহন ও আনুষঙ্গিক ব্যয়।

তবে সাম্প্রতিক সময়ে সরবরাহ কম থাকা এবং ডেঙ্গুর প্রকোপে চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি ও খুচরা পর্যায়েও দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।এক বছরে ১০ হাজার কোটি টাকার আপেল-মাল্টা খেল বাংলাদেশের মানুষ৮৭ টাকার মাল্টায় শুল্ক-কর প্রায় ১০৭ টাকা বাংলাদেশ কাস্টমসের হিসাবে, কমলা ও মাল্টাজাতীয় তাজা ফল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর