advertisement
advertisement

দ্রুত স্বাধীন ও কার্যকর কমিশন গঠন করুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৫:০০ পূর্বাহ্ণ
দ্রুত স্বাধীন ও কার্যকর কমিশন গঠন করুন

সম্পাদকীয়

advertisement

আইনগত বাধ্যবাধকতা থাকার পরও দুই বছর দুই মাস ধরে দেশে কার্যকর তথ্য কমিশন নেই। পৃথিবীর আর কোনো দেশে এত দীর্ঘ সময় তথ্য কমিশন না থাকার নজির নেই বলে তথ্য অধিকার সম্মেলনে জানানো হয়েছে। এটি শুধু একটি সাংবিধানিক বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নেতৃত্বশূন্যতার ঘটনা নয়; বরং নাগরিকের তথ্য জানার অধিকার, প্রশাসনিক স্বচ্ছতা এবং সরকারের জবাবদিহির প্রতি চরম অবহেলার প্রকাশ।

এ অবস্থা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বিব্রতকর।তথ্য অধিকার আইন, ২০০৯ নাগরিককে সরকারি ও নির্দিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্য পাওয়ার অধিকার দিয়েছে। কোনো কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য দিলে কিংবা আবেদন গ্রহণ না করলে নাগরিক তথ্য কমিশনে অভিযোগ করতে পারেন। কমিশন অভিযোগের শুনানি, জরিমানা আরোপ এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিতে পারে।

অর্থাৎ তথ্য অধিকার আইনের কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে কমিশনের ওপর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর