advertisement
advertisement

গেইলকে পেছনে ফেলে টি–টুয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড লুয়ানের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৫:০০ পূর্বাহ্ণ
গেইলকে পেছনে ফেলে টি–টুয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড লুয়ানের

অ্যাকশনে লুয়ান–ড্রে প্রিটোরিয়াস

advertisement

ব্যাটিং করা তাঁর খুব প্রিয়। অনুশীলন করেন বক্সারের মানসিকতায়। ব্লুমফন্টেইনে গতকাল রাতে লুয়ান-ড্রে পিটোরিয়াসের ভেতর থেকে সেই ‘বক্সার’ই বুঝি বেরিয়ে এসেছিল!সিএসএ টি২০ চ্যালেঞ্জে নাইটসের মুখোমুখি হয় টাইটানস। আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৬৭ তোলা টাইটানসের হয়ে ৭৯ বলে ১৮৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন লুয়ান-দ্রে পিটোরিয়াস। ছেলেদের টি-টুয়েন্টিতে এটি সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের বিশ্ব রেকর্ড।

তবে আর ১২টি রান করতে না পারার আক্ষেপ থাকবে লুয়ানের। তাহলেই যে এই সংস্করণে প্রথম ডাবল সেঞ্চুরিটি দেখা যেত ২০ বছর বয়সী এই তরুণের ব্যাট থেকে।লুয়ানের আগে বিশ্ব রেকর্ডটির মালিক ছিলেন ক্রিস গেইল। ২০১৩ আইপিএলে অধুনালুপ্ত পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে ১৭৫ রানের ইনিংসে অপরাজিত ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা গেইলের সেই রেকর্ড ভাঙল ১৩ বছর পর।বাঁহাতি এ ওপেনার ফিফটি তুলে নেন ২৪ বলে।

সেঞ্চুরি পেতে লেগেছে আরও ১৬ বল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর