গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানার প্রবেশপথ
ওষুধ তৈরির প্রক্রিয়া স্বচক্ষে দেখতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের গাজীপুরের কারখানায় গিয়েছিলেন সজীব মিয়াগাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানার প্রবেশপথকারখানার মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই স্যামসন এইচ চৌধুরীর প্রতিকৃতি দৃষ্টি কাড়ল। সামনে মুখোমুখি দুটি ভবন। বাঁয়ের ভবনের দেয়ালে স্কয়ারের স্বপ্নদ্রষ্টার ছবি। ডানের ভবনের দেয়ালে স্কয়ারের লোগো।
এই দুই ভবন পাশে রেখে আমরা কারখানা চত্বরের আরও ভেতরে অ্যামেনিটি ভবনের সামনে গিয়ে থামি। লেকপাড়ের এই ভবনের নিচতলায় ক্যানটিন আছে।কাচঘেরা ক্যানটিন থেকে বাইরের মনোরম দৃশ্য মন ও দৃষ্টি—দুই–ই কাড়ে। লেকের মাঝামাঝি ফোয়ারায় জলের অবিরত নৃত্য। সেটা ছাড়িয়ে অন্য পাড়ে বাংলো। গাছগাছালিতে ঘেরা বাংলোটি স্প্যানিশ স্থাপত্য রীতিতে তৈরি। লেকের অন্য প্রান্তে ডান দিকে নতুন প্ল্যান্টের নির্মাণকাজ চলছিল।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষেই স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এই কারখানা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।