advertisement
advertisement

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেল বন্ধু আরিফুল ইসলাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেল বন্ধু আরিফুল ইসলাম

শেরপুর বন্ধুসভার বন্ধু আরিফুল ইসলাম।

advertisement

শিশুদের ‘নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনয়ন পেয়েছে শেরপুর বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরিফুল ইসলাম। গত ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তার নাম–স্থান পেয়েছে।

শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ সে এ মনোনয়ন পেয়েছে।নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশুসহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করা শিশু-কিশোরদের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে থাকে।আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেল বন্ধুসভার তিন বন্ধুআরিফুল ইসলাম শেরপুরের এক তরুণ শিশু সাংবাদিক হিসেবে শিশুদের অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে আসছে।

শিশুদের অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি তাদের জন্য সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছে সে।পুরস্কার প্রাপ্তির বিষয়ে আরিফুল ইসলাম বলে, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও সম্মানের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর