advertisement
advertisement

কুমিল্লার আতঙ্ক ‘আর স্কোয়াড’, রতনের গ্রেপ্তারে কি থামবে কিশোর গ্যাং


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
কুমিল্লার আতঙ্ক ‘আর স্কোয়াড’, রতনের গ্রেপ্তারে কি থামবে কিশোর গ্যাং

কুমিল্লা নগরের আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)

advertisement

একটি হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরে আলোচনায় আসে কিশোর গ্যাং ‘আর স্কোয়াড’ বা ‘রতন গ্রুপ’। এরপর সংঘর্ষ, প্রকাশ্য অস্ত্রের মহড়া, হত্যাচেষ্টার অভিযোগ—বছরের পর বছর বিভিন্ন ঘটনায় একই নাম ফিরে এসেছে। গ্রুপটির প্রধান হিসেবে পরিচিত ইমরান হোসেন ওরফে রতন একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। তাঁর সহযোগীরাও বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছেন।

সর্বশেষ গতকাল শুক্রবার রতনকে এক সহযোগীসহ কক্সবাজার থেকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।কিশোর গ্যাংটিকে ‘র (Raw) স্কোয়াড’ নামেও চেনে অনেকে। পুলিশের ভাষ্য, ২৫ বছর বয়সী রতন এই কিশোর গ্যাংয়ের মূল চালিকাশক্তি। তাঁর বিরুদ্ধে খুনসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে। একই অভিযানে রতনের ঘনিষ্ঠ সহযোগী সাইফুল ইসলামকেও (২০) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, সাইফুল রতনের ‘ডান হাত’।

তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে।গত কয়েক বছর ধরেই কুমিল্লা নগরের মানুষের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়ায় ‘আর স্কোয়াড’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর