advertisement
advertisement

আহমদ রফিক আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
আহমদ রফিক আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি

ভাষাসংগ্রামী ও রবীন্দ্র-গবেষক আহমদ রফিকের প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বাঁ থেকে গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, চিত্রশিল্পী আবদুল মান্নান ও অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। ৩ অক্টোবর

advertisement

আহমদ রফিক সব সময় নিজেকে নিজেই অতিক্রম করে গেছেন। বামপন্থী আন্দোলনের সঙ্গে তাঁর গভীর যুক্ততা ও কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযোগ থাকলেও পার্টির সংকীর্ণ আনুষ্ঠানিকতা তাঁকে পীড়িত করেছিল। তিনি কোনো নির্দিষ্ট দলের হয়ে ওঠেননি।

জীবনের শেষ দিন পর্যন্ত নিজের আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।ভাষাসংগ্রামী ও রবীন্দ্র-গবেষক আহমদ রফিকের প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথাগুলো উঠে আসে।আজ শনিবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘মহিমা তব উদ্ভাসিত’ শিরোনামে এ স্মরণসভার আয়োজন করে ‘খামখেয়ালী সভা’।

অনুষ্ঠানে আহমদ রফিকের স্মৃতিচারণা করেন বক্তারা।‎অনুষ্ঠানে গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘আহমদ রফিক সব সময় নিজেকে নিজেই অতিক্রম করে গেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর