advertisement
advertisement

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ছাত্রদল, যুবদল নেতাসহ গ্রেপ্তার ১৯ জন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ছাত্রদল, যুবদল নেতাসহ গ্রেপ্তার ১৯ জন

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট করে গুঁড়িয়ে দেওয়ার পর সাইনবোর্ড টানানো হয়েছিল। মিরপুর, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬

advertisement

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শনিবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত এ ঘটনায় গত ৯ দিনে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হলো।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব আহমেদ সোহেল (৪৬), সারোয়ার আলম পিয়াস (৩৫) এবং সাজ্জাদ হোসেন মিশু ওরফে মোল্লা (৩৬)।

তাঁদের মধ্যে দুজন ছাত্রদল ও একজন যুবদলের নেতা বলে পুলিশ জানিয়েছে।হামলায় সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব বলেন, হামলায় সম্পৃক্ততা থাকায় তাঁরা পালিয়ে বেড়াচ্ছিলেন।

পরে শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর