advertisement
advertisement

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

ক্রিস্টা পাইক। এই ছবি ১২ জানুয়ারি ২০২৩ তারিখে তুলেছে টেনেসি অঙ্গরাজ্যের সংশোধন বিভাগ

advertisement

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার পর কারাপ্রধান ফ্রাঙ্ক স্ট্রাডার পদত্যাগ করছেন। গতকাল শনিবার ওই অঙ্গরাজ্যের গভর্নর বিল লি এ তথ্য জানান। তিনি বলেন, ফ্রাঙ্ক স্ট্রাডা এ মাসেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।কারাপ্রধান স্ট্রাডাও পদত্যাগের কথা জানিয়েছেন। তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দুই ডোজ ইনজেকশন দেওয়ার পরও ক্রিস্টার বেঁচে গেছেন।

এ বিষয়ে তদন্ত চলছে। এ পরিস্থিতিতে টেনেসিবাসীর স্বার্থে তিনি পদত্যাগ করছেন।হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড গত বুধবার সকাল ১০টায় কার্যকরের কথা ছিল। এটি কার্যকর হলে ২০০ বছরের বেশি সময়ের মধ্যে টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম নারী হতেন তিনি কিন্তু দুটি ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যান ক্রিস্টা। পরে আইনজীবীরা তাঁর সাজা কমানোর আবেদন করেছেন।

তবে দুটি ইনজেকশন দেওয়ার পর টেনেসির একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি।ক্রিস্টার আইনজীবীরা কারাপ্রধান ফ্রাঙ্ক স্ট্রাডার পদত্যাগকে যৌক্তিক বলেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর