advertisement
advertisement

‘প্রচলিত প্রবৃদ্ধি মডেলে অসন্তুষ্ট তরুণেরা’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ২:৫৬ পূর্বাহ্ণ
‘প্রচলিত প্রবৃদ্ধি মডেলে অসন্তুষ্ট তরুণেরা’

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন–২০২৬’-এর প্রথম দিনের শেষ অধিবেশনে বক্তা হিসেবে কথা বলছেন রওনক জাহান

advertisement

বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তরুণ সমাজকে পুরোপুরি কাজে লাগানো যায়নি মন্তব্য করে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘এশিয়ার যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও গতিশীলতার কথা আমরা বলছি, সেটি তরুণদের মধ্যে বৈষম্য বাড়িয়েছে। বাংলাদেশ, ভারতসহ এশিয়ার অনেক দেশের তরুণেরা এই প্রবৃদ্ধি মডেলে অসন্তুষ্ট। সে জন্য বিভিন্ন দেশে তরুণদের বিক্ষোভ দেখা যাচ্ছে।

জেন-জি প্রজন্মের উত্থানও লক্ষ করা যাচ্ছে।’গতকাল শনিবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’–এর প্রথম দিনের শেষ অধিবেশনের বক্তা হিসেবে এ কথা বলেন রওনক জাহান। এ অধিবেশনের শিরোনাম ছিল ‘দ্য ফিউচার অব এশিয়া: দ্যা সেঞ্চুরিস ডিফাইনিং রিজন’।এশিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের তরুণদের হাত ধরে—এমন মন্তব্য করে রওনক জাহান বলেন, তরুণেরা কীসের বিরুদ্ধে, তা স্পষ্ট।

তাঁরা বৈষম্য ও শোষণের বিরোধিতা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর