লুলা দা সিলভা ও ফ্লাভিও বলসোনারো
প্রেসিডেন্ট নির্বাচনে আজ রোববার রায় দেবেন ব্রাজিলের জনগণ। এর মাধ্যমে নির্ধারিত হবে লাতিন আমেরিকার বৃহত্তম এই দেশ রক্ষণশীল ধারার দিকে ঝুঁকবে, নাকি নিজের আলাদা পথ বেছে নেবে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন প্রার্থী। আজকের ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের কম ভোট পেলে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে।
দ্বিতীয় দফার নির্বাচনে হবে ২৫ অক্টোবর।প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিভিন্ন জরিপ বলছে, প্রথম দফার ভোটে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা সামান্য ব্যবধানে এগিয়ে থাকবেন। তবে দ্বিতীয় দফার ভোট এড়াতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তিনি হয়তো পাবেন না।ভোট দ্বিতীয় দফায় গড়ালে চতুর্থ মেয়াদের জন্য লড়তে থাকা লুলার মুখোমুখি হতে পারেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো।
২০২২ সালের নির্বাচনের ফল উল্টে দিতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে গত বছর কট্টর ডানপন্থী জইর বলসোনারোর সাজা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।