advertisement
advertisement

৪৪ উদ্ভাবন পেল বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন পুরস্কার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
৪৪ উদ্ভাবন পেল বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন পুরস্কার

উদ্ভাবন প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথিরা

advertisement

দেশের ৩৫৫টি প্রকল্পের মধ্য থেকে ৪৪টি তথ্যপ্রযুক্তি উদ্ভাবনকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)। ‘উদ্ভাবনকে স্বীকৃতি, রূপান্তরকে অনুপ্রেরণা’ প্রতিপাদ্যে আজ শনিবার ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬’। আয়োজকেরা জানান, এবারের আয়োজনে ৯টি উদ্ভাবন চ্যাম্পিয়ন, ১০টি উইনার ও ২৫টি উদ্ভাবন মেরিট পুরস্কার পেয়েছে।

বিজয়ীদের ক্রেস্ট, সনদ ও উপহার ভাউচার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বিশেষ অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ইমদাদ উল বারী।অনুষ্ঠানে ফকির মাহবুব আনাম বলেন, ‘ছেলেমেয়েরা আইডিয়া নিয়ে আসছে, কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে পারছি না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর