মিস্ত্রি শাহ আলম মিরপুর-১০ নম্বরের ঢাকা ওয়াসার মডস জোন-১০ কার্যালয়ের সামনে ফুটপাতে ভ্যানের চাকা মেরামত করছেন। ঢাকা, ৩ অক্টোবর ২০২৬
রিকশা–ভ্যান মেরামতের মিস্ত্রি শাহ আলম। শনিবার বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বরের ঢাকা ওয়াসার মডস জোন-১০ কার্যালয়ের সামনে ফুটপাতের গাছের ছায়ায় বসে ছিলেন তিনি। কিছুক্ষণ আগেই একটি ভ্যানের সামনের চাকা মেরামতের জন্য খুলেছেন। কাজ শেষে একটু জিরিয়ে নিচ্ছিলেন।শাহ আলমের পাশে পড়ে ছিল কাঠের পুরোনো একটি বাক্স। গত বুধবারের উচ্ছেদ অভিযানের সময় ভেঙে গিয়েছিল বাক্সটি।
নষ্ট হয়ে গিয়েছিল এর ভেতরে থাকা রিকশা, ভ্যান ও সাইকেল মেরামতের প্রয়োজনীয় সরঞ্জাম। সেই ভাঙা বাক্সই জোড়াতালি দিয়ে আবার ব্যবহার করছেন শাহ আলম। ভেতরে নতুন করে কেনা সেলাই রেঞ্চ, হাতুড়ি, ডাল রেঞ্চ, চাকার টিউবসহ নানা সরঞ্জাম।কয়েক দিন আগেও এই জায়গায় বসে আবার কাজ করতে পারবেন, তা ভাবতে পারেননি শাহ আলম। উচ্ছেদ অভিযানে কাজের বাক্সসহ সব সরঞ্জাম হারিয়ে তখন মাথায় হাত দিয়ে বসেছিলেন তিনি।
এখন সেই বাক্সের পাশে বসেই আবার রিকশা-ভ্যান সারানোর কাজ করছেন।শাহ আলম, রিকশা-ভ্যান মেরামতের মিস্ত্রিআমি চাইসিলাম বাক্সটা সরাইয়া হালাই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।