advertisement
advertisement

আবাহনীর বড় জয়, পয়েন্ট খোয়াল ফর্টিস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
আবাহনীর বড় জয়, পয়েন্ট খোয়াল ফর্টিস

ড্রয়ের পর জয় পেল আবাহনী

advertisement

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। চাঁদপুর জেলা স্টেডিয়ামে আজ ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। লিগের প্রথম ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ড্র করেছিল আবাহনী। ফলে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলে আবাহনীর অবস্থান তৃতীয়।

৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পুলিশ এফসি।আগের ম্যাচে হেরে যাওয়া ওয়ান্ডারার্সের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আবাহনী। ম্যাচের চতুর্থ মিনিটেই অ্যান্টনি ওকাচির গোলে এগিয়ে যায় তারা। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মঈদ আহমেদ। ছয় মিনিটের মধ্যে দুই গোল হজম করেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওয়ান্ডারার্স। ১৩ মিনিটে জাহিদ হোসেনের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় দলটি।

তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় আবাহনীই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর