মোশাররফ করিম
বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।ফেসবুকে সরব হলেও বেশির ভাগই কাজের খবর প্রকাশ করেন অভিনেতা মোশাররফ করিম।
তাঁর ব্যক্তিগত কোনো মতামত খুব একটা ভক্তদের সঙ্গে প্রকাশ করেন না। ছবিটি পোস্ট করে সেই মোশাররফ করিম এবার লিখেছেন,‘আভিজাত্য পোশাকে নয়, প্রকাশ পায় ব্যক্তিত্বে।’অভিনেত্রী দীপা খন্দকার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যুদ্ধ করে বেঁচে থাকার শক্তি যে আল্লাহ দিচ্ছেন, তাতেও আলহামদুলিল্লাহ।’ চলে এসেছে পূজা।
সেই পূজার সাজে ছবি পোস্ট করে পূজা চেরী লিখেছেন, ‘সে বহন করে দেবীর মতো প্রশান্তি আর একজন নারীর মতো গভীর আত্মা।’প্রকৃতির সঙ্গে সব সময়ই সখ্য অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।