বুরকিনা ফাসো ম্যাচে গ্যালারিতে মেসির নামে প্ল্যাকার্ড হাতে সমর্থকরা
প্রীতি ম্যাচ শেষ। এখন আর্জেন্টিনার সামনে বিষাদের ম্যাচ।আকাশি-সাদা জার্সিতে শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি। সেটি আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে ৮৫ হাজার আসনের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে। নামে প্রীতি ম্যাচ হলেও সব আর্জেন্টাইন ও আর্জেন্টিনা–সমর্থকের জন্য এ ম্যাচ শেষেই শুরু হবে মেসি-বিরহের শুরু।
কিংবদন্তিকে সবচেয়ে কাছ থেকে দেখা কোচ লিওনেল স্কালোনির কেমন লাগবে?মনুমেন্তাল স্টেডিয়ামে আজ বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে মেসির শেষ ম্যাচ নিয়ে কথা বলেন আর্জেন্টিনা কোচ। মেসি মাঠে যেসব জাদুকরি মুহূর্ত তৈরি করেন, সেসব স্কালোনি কখনো আর কাউকে করতে দেখেননি। মেসির জাদুকরি মুহূর্তের সাক্ষী হতে যেমন লাগে, সেই অনুভূতি মিস করবেন স্কালোনি।শুনুন আর্জেন্টিনা কোচের মুখেই, ‘মাঠে মেসি যা করে, তা আমি অন্য কারও মধ্যে দেখিনি।
এ অনুভূতি মিস করব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।