advertisement
advertisement

খুলনা পর্বের শুভ উদ্বোধন, মেয়েদের শুভকামনা জানালেন আফঈদা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
খুলনা পর্বের শুভ উদ্বোধন, মেয়েদের শুভকামনা জানালেন আফঈদা

আজ সকালে উৎসবের আমেজে শুরু হলো প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের খুলনা পর্ব

advertisement

খুলনা জেলা স্টেডিয়ামে আজ সকালে উৎসবের আমেজে শুরু হলো প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের খুলনা পর্ব। মাঠে নামা দলগুলোর তরুণী ফুটবলার, জাতীয় নারী দলের চেনা মুখ, স্থানীয় সংগঠক আর পৃষ্ঠপোষকদের অংশগ্রহণে গোটা স্টেডিয়াম যেন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আফঈদা খন্দকার নিজের আবেগ ব্যক্ত করে বলেন, ‘এই মাঠ থেকে আমার উঠে আসা, তো এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে।

আর সামনে যারা আছে, (বিভিন্ন দলের খেলোয়াড়) তারা আজকে খেলবে, তারা যেন আরও ভালো খেলতে পারে, আমি এটাই চাই।’তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করে আফঈদা আরও বলেন, ‘আমাদের এখান থেকে যেন তারা আরও ভালো করতে পারে এই দোয়া করি।

সবাই ভালোভাবে খেলবে, ভালো করতে হবে, ভবিষ্যতে দেশের জন্য খেলতে হবে।’টুর্নামেন্ট কমিটির সদস্য প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর