advertisement
advertisement

একজন পাথর খোঁজে, আরেকজন সঙ্গীর শরীরে মিশে যায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
একজন পাথর খোঁজে, আরেকজন সঙ্গীর শরীরে মিশে যায়

পেঙ্গুইন, অ্যাংলার ফিশ ও অ্যালবাট্রস

advertisement

আজ ৪ অক্টোবর, বিশ্ব প্রাণী দিবস। মানুষকে ঘিরে সাজানো পৃথিবীর সর্বত্রই রয়েছে প্রাণের অস্তিত্ব। অতল সমুদ্রে, পাহাড়ের চূড়ায় বা বরফের হিমে—সবখানে। তেমনই কিছু প্রাণীর বৈচিত্র্যময় আচরণ নিয়ে এই লেখা।পেঙ্গুইনসুদূর এন্টার্কটিকা মহাদেশের ব্ল্যাক ফর্মাল স্যুট পড়া ভদ্র প্রাণী এটি। সাবধানী চলাফেরা, আচরণে শান্ত, সঙ্গীর প্রতি অগাধ ভালোবাসা তাকে করেছে বিশ্বের কাছে অনন্য। ছোট থেকে বড় হওয়া মায়ের সঙ্গেই।

মায়ের কঠোর প্রশিক্ষণে পাড়ি দেয় বড় বড় ভাসমান হিমবাহ। শিকারে হয়ে উঠে সিদ্ধহস্ত।ধীরে ধীরে পৌঁছে যায় জীবনের বসন্তে। মরিয়া হয়ে খোঁজে তার বসন্তকুমারীকে। একটা সময় পেয়েও যায়। কিন্তু প্রেয়সীর যে উচ্চাভিলাস! পছন্দসই পাথর এনে দিলেই বিয়ের পীড়িতে বসবে, নয়তো নয়। পুরুষ পেঙ্গুইনও কম যায় না! ঝড়ঝাপটা সহ্য করে নিয়ে আসে সেই পাথর, উপহার দেয় প্রিয় পেঙ্গুইনকে। এভাবেই শুরু হয় দাম্পত্যজীবন! জন্ম নেয় নতুন অতিথি।বাবা পেঙ্গুইনের সে কী চিন্তা!

কী খাওয়াবে, কোথায় রাখবে!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর