advertisement
advertisement

পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ভিডিও ভাইরাল, চালককে অব্যাহতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ভিডিও ভাইরাল, চালককে অব্যাহতি

খুলনা থেকে মোংলায় ফেরার পথে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে ছাগলগুলো অ্যাম্বুলেন্সে করে মোংলা উপজেলা সদরে আনা হয়

advertisement

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার ভিডিও ছড়ানোর পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গত মঙ্গলবার রাতের। খুলনা থেকে মোংলায় ফেরার পথে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে ছাগলগুলো অ্যাম্বুলেন্সে করে মোংলা উপজেলা সদরে আনা হয়। ছাগলগুলোর মালিক ব্যবসায়ী মো. রশিদ।

এদিকে ঘটনা জানাজানির পর অ্যাম্বুলেন্সের চালক মো. শরীফুলকে তাঁর দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শুক্রবার তাঁর কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি নিয়েছে পৌর কর্তৃপক্ষ।মো. শরীফুলের ভাষ্য, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটাই প্রথম। চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে এসে দাঁড়িয়ে ছিলেন ব্যবসায়ী রশিদ। তিনি মোংলায় যাওয়ার মতো কোনো গাড়ি না পেয়ে আকুতি জানান। মানবিক কারণে ছাগলগুলো গাড়িতে তুলে এনেছেন।

কিন্তু ছাগল আনার বিনিময়ে কোনো টাকা নেওয়া হয়নি।ব্যবসায়ী মো. রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমি চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে আসি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর