অক্টোবর মাস এলেই বিজ্ঞানীদের বুকে যেন একটা ধুকপুকানি শুরু হয়। কারণ, এটা নোবেল মাস। সুইডেনের স্টকহোম থেকে একটা ফোন কলের অপেক্ষায় হয়তো রাতের ঘুম হারাম হয়ে যায় বিশ্বের অনেক বড় বিজ্ঞানীর। নোবেল কমিটি আবার দুনিয়ার সবচেয়ে বড় লুকোচুরি খেলোয়াড়। কে কে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, তা তারা আগামী ৫০ বছর টুঁ শব্দ করে কাউকে জানতে দেবে না! কিন্তু মানুষের কৌতূহল কি আর সিন্দুকের ভেতর আটকে রাখা যায়?
ক্ল্যারিভেট সাইটেশন, ল্যাস্কার অ্যাওয়ার্ড বা ব্রেকথ্রু প্রাইজের মতো বড় পুরস্কারগুলোর দিকে নজর রাখলেই মোটামুটি একটা আঁচ পাওয়া যায়, এবার হাওয়া কোন দিকে বইছে। চলুন, অনুমান করার চেষ্টা করি, ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানের নোবেল কে বা কারা পেতে যাচ্ছেন।৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণাবিশ্বজুড়ে এখন ডায়াবেটিস ও অতিরিক্ত ওজনের মহামারি চলছে।
বিজ্ঞানীরা ওজেম্পিক বা ওয়েগোভির মতো এমন ওষুধ তৈরি করেছেন, যা শরীরের GLP-1 নামে হরমোনের মতো কাজ করে।জিএলপি-১ ড্রাগসচিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালে নোবেল পেতে পারে, এমন গবেষণার মধ্যে সবচেয়ে বেশি নাম শোনা যাচ্ছে জিএলপি-১ ড্রাগসের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।