advertisement
advertisement

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল

সুপ্রিম কোর্ট

advertisement

অবৈধ অভিবাসন ও অনিয়মের সঙ্গে জড়িত অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করে সরকারের জারি করা প্রজ্ঞাপন বহাল রয়েছে। রিটের পরিপ্রেক্ষিতে ওই প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ রোববার এ আদেশ দেন।

নিউ এজ ইন্টারন্যাশনালসহ কয়েকটি রিক্রুটিং এজেন্সির করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারের প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত করেন। এ আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে রাষ্ট্রপক্ষ। আবেদনটি চেম্বার আদালতের আজকের কার্যতালিকায় ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।পরে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের মানুষের বিদেশে কর্মসংস্থানের অন্যতম জনপ্রিয় গন্তব্যস্থল হচ্ছে মালয়েশিয়া।…দেশের মানুষের বিদেশে কর্মসংস্থানের নামে নির্ধারিত ফিসের বাইরেও অতিরিক্ত অর্থ আদায়, এক কাজের কথা বলে অন্য কাজ, ভুয়া ভিসা দেওয়া—এ ধরনের নানা রকম অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমবাজার একেবারে ধসে পড়েছিল।…যারা এই অব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে বিগত অন্তর্বর্তীকালীন সরকার...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর