advertisement
advertisement

সিলেট পর্বের জমজমাট উদ্বোধন, ঢাকার টিকিট পেতে ৬ দলের লড়াই শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
সিলেট পর্বের জমজমাট উদ্বোধন, ঢাকার টিকিট পেতে ৬ দলের লড়াই শুরু

সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের খেলা

advertisement

সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের খেলা। দুই দিনের এই আঞ্চলিক প্রতিযোগিতার আজ প্রথম দিন।

এই অঞ্চল থেকে ঢাকার চূড়ান্ত পর্বের টিকিট পেতে লড়ছে ছয়টি দল।দলগুলো হলো ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি (মৌলভীবাজার), রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি (সিলেট), সিটি তৃণমূল ফুটবল একাডেমি (সিলেট), হিমু ফুটবল একাডেমি (সিলেট), সুগন্ধা ফুটবল একাডেমি (সিলেট) এবং সিএসএ ফুটবল একাডেমি (মৌলভীবাজার)।রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চল থেকে এরই মধ্যে ঢাকায় এ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় চারটি দল চূড়ান্ত পর্বের টিকিট পেয়ে গেছে।

সিলেট অঞ্চল থেকে আগামীকাল ফাইনালে জয়ী দলটি ঢাকার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর