advertisement
advertisement

দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন রুহুল কবির রিজভী। গুলশান, ঢাকা। ১০ অক্টোবর ২০২৬

advertisement

আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। কোনো মহল যাতে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনেরও আহ্বান জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

অপশক্তি যাতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে বিভেদ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সর্বস্তরের নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর