লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় টটেনহামের মিডফিল্ডার রদ্রিগো বেন্তাকুরকে।
ম্যানচেস্টার ইউনাইটেড ১ : ১ টটেনহামম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে গিয়েছিল ৭৩ মিনিটে করা গোলে। তারপর ওল্ড ট্রাফোর্ডে হাতাহাতি, মারামারি। প্রতিপক্ষকে ঢুস মেরে লাল কার্ড দেখেন টটেনহামের মিডফিল্ডার রদ্রিগো বেন্তাকুর। ১০ জনের দল হয়ে যায় টটেনহাম। তখন মনে হচ্ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের জয়টাই বুঝি এই ম্যাচের নিয়তি।কিন্তু নাটকের তখনও শেষ দৃশ্য বাকি।
যোগ হওয়া সময়ে ডোমিনিক সোলাঙ্কির গোলে সমতা ফিরিয়ে ওল্ড ট্রাফোর্ডের গর্জন থামিয়ে দেয় টটেনহাম। সাত হলুদ কার্ড ও এক লাল কার্ডের ম্যাচটা শেষ হয় ১-১ সমতায়। বিস্তারিত আসছে
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।