মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়া, ই–মেইল লেখা কিংবা ছবি তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই। এআই এজেন্টের সাহায্যে প্রতিষ্ঠানের গোপন তথ্য বিশ্লেষণ, সফটওয়্যার পরিচালনা এবং মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই বিভিন্ন কাজ করা সম্ভব হচ্ছে। তবে এআইয়ের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে এর ওপর অন্ধভাবে নির্ভর করার ঝুঁকিও বাড়ছে।
এ বিষয়ে সবাইকে সতর্ক করে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা জানিয়েছেন, এআইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, এটি অভ্যন্তরীণ ঝুঁকির কারণ হতে পারে। এআইকে কাজে লাগানোর পাশাপাশি এর কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য কার্যকর সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলাও জরুরি বলে মনে করেন তিনি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সত্য নাদেলা জানান, এআই মডেলকে নিরাপদ মনে করলেও পুরোপুরি নির্ভর করা উচিত নয়।
বিশেষ করে, এআই এজেন্ট যখন প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য ব্যবহারের সুযোগ পায় এবং নিজে থেকেই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারে, তখন বাড়তি সতর্কতা প্রয়োজন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।