ছবি: রাজীব পাল
এখন শরৎকাল শেষের দিকে। প্রকৃতি সেজে আছে নতুন রঙের ছোঁয়ায়। এই ঋতুর মনভোলানো রূপ একেবারেই আলাদা ও স্নিগ্ধ। শরৎ এলেই সাদা তুলার মতো কাশফুলে ছেয়ে যায় চারদিক। গ্রামীণ দুরন্ত শিশুরা দিগন্তজুড়ে কাশফুলের বনে খেলায় মেতে ওঠে। শোভা ছড়ানো শুভ্র কাশফুলের সৌন্দর্য উপভোগ করে ছুটে যায় বালিকার দল।এ ঋতুতে প্রকৃতিতে কখনো নীল আকাশ, কখনো সাদা মেঘের ভেসে বেড়ানো চোখে পড়ে। শরতে নদী ও বিলের জল কমতে শুরু করে।
এ সময়ে পদ্ম, শিউলি, শাপলাসহ নানা ফুলের হাসি দেখা যায়। শেষ বিকেলে কাশবনে সূর্য অস্ত যাওয়া দেখে মন জুড়িয়ে যায়। শরতের মনভোলানো স্নিগ্ধ সৌন্দর্যের রূপ ক্যামেরায় ফ্রেমবন্দী করেছেন আলোকচিত্রী রাজীব পাল।ছবি: রাজীব পালছবি: রাজীব পালছবি: রাজীব পালছবি: রাজীব পালছবি: রাজীব পালছবি: রাজীব পালছবি: রাজীব পাল
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।