কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী
সফল সুপ্রিম কোর্ট অভিযানের পর ‘ইন্ডিয়া’ জোট জানিয়ে দিল, ভোট চুরির পাশাপাশি সরকার এবার বিক্ষোভের স্থানটাও চুরি করতে চলেছে। এর বিরুদ্ধেও একজোট হয়ে লড়াই করা হবে। গতকাল মঙ্গলবার বিকেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সরকারি বাসভবনে চা–চক্রের পর ইন্ডিয়া জোটের নেতারা সবাই এই আন্দোলনে শামিল হওয়ার কথা জানিয়ে দিলেন। রাহুল গান্ধী বলেন, ‘এই লড়াই একটাই। সবাই একজোট হয়ে একটাই লড়াইয়ে নেমেছি। এখানে কোনো সমান্তরাল লড়াই হচ্ছে না।
এই আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই—গণতন্ত্র রক্ষা। সংবিধান অক্ষত রাখা। গণতান্ত্রিক অধিকার অটুট রাখা। তিনি বলেন, বিরুদ্ধ স্বর দমাতে ভোট চুরির পর সরকার এবার বিক্ষোভের স্থানটাও চুরি করে নিচ্ছে। এটা আমরা হতে দেব না। চ্যালেঞ্জ জানাব।’ তবে তাঁদের পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে রাহুল বিস্তারে কিছু বলতে চাননি। শুধু বলেন, আমরা লক্ষ্য পূরণ করে থামব।
কীভাবে তা করা হবে, সেই চমকটুকু আপাতত গোপন থাকুক।এই লড়াই তাঁরা যে একজোট হয়ে লড়তে চাইছেন, মঙ্গলবার সকালেই রাহুল তার ইঙ্গিত দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।