advertisement
advertisement

পিআইবির অতিথি গবেষণায় চূড়ান্ত চার প্রস্তাব, প্রত্যেকে পাচ্ছেন ৩ লাখ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ
পিআইবির অতিথি গবেষণায় চূড়ান্ত চার প্রস্তাব, প্রত্যেকে পাচ্ছেন ৩ লাখ টাকা

পিআইবি

advertisement

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অতিথি গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে চূড়ান্তভাবে চারটি গবেষণা প্রস্তাব নির্বাচন করা হয়েছে। তিন সদস্যবিশিষ্ট জুরি বোর্ডের তিন স্তরের মূল্যায়ন, সাক্ষাৎকার ও উপস্থাপনা শেষে দেশ-বিদেশ থেকে জমা পড়া ১৭১টি প্রস্তাবের মধ্য থেকে এই চারটিকে চূড়ান্ত করা হয়। নির্বাচিত গবেষকেরা প্রত্যেকে তিন লাখ টাকা করে গবেষণা বৃত্তি পাবেন।

ছয় মাসের মধ্যে তাঁদের এই গবেষণা সম্পন্ন করতে হবে।পিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত গবেষকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী তাশাহুদ আহমেদ রাফিম ও মুহাম্মদ মুযযাম্মিল হক, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ফিলিপ মেরিল কলেজ অব জার্নালিজমের সহযোগী অধ্যাপক নাঈমুল হাসান এবং দৃক ট্রাস্টের গবেষক মীর হুজাইফা আল মামদূহ।নির্বাচিত গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে তাশাহুদ আহমেদ রাফিমের ‘আন্তর্জাতিক পরিসরে জুলাই গণ–অভ্যুত্থানের চিত্রায়ণ: দক্ষিণ এশীয় গণমাধ্যমের তুলনামূলক বিশ্লেষণ’ এবং অধ্যাপক নাঈমুল হাসানের ‘বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রশ্নে গণমাধ্যমের ভূমিকা: একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ (২০০৯-২০২৪)’।

এ ছাড়া মীর হুজাইফা আল মামদূহ গবেষণা করবেন ‘টিকটক ও ডিজিটাল শ্রেণিগত বিভাজন: প্রান্তিকতার অভিজ্ঞতা’ নিয়ে এবং মুহাম্মদ মুযযাম্মিল হকের গবেষণার বিষ...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর